পোস্টগুলি

আগস্ট, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাহিত্য আলোচনা

ছবি
সুনীতি দেবনাথের ‘ চলো যাই ’ কবিতার স্বরূপ উন্মোচন রুবেল পারভেজ  কবি সুনীতি দেবনাথ আমাদের অনেকের কাছে পরিচিত নাম। আমি তাঁর ‘চলো যাই’ কবিতার স্বরূপ উন্মোচন প্রসঙ্গে আলোকপাত করতে চাই। তাঁর এই কবিতাটি পয়ার ছন্দের আধুনিক রূপ। পয়ার ছন্দ বলতে আমরা আট-ছয় মাত্রার লঘু পয়ারকেই বুঝি। চণ্ডীদাস-কৃত্তিবাসের সময় থেকে আট-ছয় মাত্রার এই পয়ারই বাংলা সাহিত্যে ব্যবহৃত হয়ে আসছে । স্মর্তব্য যে, পৌরাণিক মঙ্গলকাব্য, ভবানীমঙ্গল, অন্নদামঙ্গল, গৌরীমঙ্গল,কমলামঙ্গল, দুর্গামঙ্গল, গঙ্গামঙ্গল, চন্ডীমঙ্গল, এছাড়াও লৌকিক মঙ্গলকাব্য, শিবমঙ্গল, মনসামঙ্গল, কালিকামঙ্গল, শীতলামঙ্গল, রায়মঙ্গল,ষষ্ঠীমঙ্গল, সূর্যমঙ্গল, সারদামঙ্গল প্রভৃতি মঙ্গলকাব্যে ব্যবহৃত ছন্দ হল পয়ার ছন্দ । এই ছন্দের মূল বৈশিষ্ট্য হল, এতে ১৪ টা অক্ষর থাকবে এবং লাইনগুলো আট-ছয় মাত্রায় ভাগ থাকবে। পর পর দুটি লাইনের শেষে অন্ত্য মিল থাকবে। আর চরণের শেষে মিল থাকার কারণে একে মিত্রাক্ষর ছন্দ বলা হয় । পয়ার ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ। কিন্তু সুনীতি দেবনাথ সেটাকে ভেঙ্গে সম্পূর্ণ স্বতন্ত্র রূপ দিলেন। তিনি প্রতি লাইনে ১৪ টা অক্ষর রেখেছেন ঠিকই কিন্তু এখানে ...