তোমার জন্য রজনীগন্ধা দিন
রোজ, তোমার জন্য রোজ রোজ স্বপ্ন বুনি তোমার জন্য দুঃখভোগ তোমার জন্য এনে দেবো রজনীগন্ধা দিন নির্জন মধ্যরাতে কবিতার শহরজুড়ে পায়চারি করবে একজন কবি বাড়ি ফিরবে দুঃস্বপ্নের ঝুলি নিয়ে তুমি একটা বাড়ির শোকে কাঁদবে কবিরে পাবে না তোমার বিলাস-বৈভবে কাড়ি কাড়ি টাকার বদলে পাবে রজনীগন্ধার ক্ষেত ফার্স্টফুডের বদলে গুচ্ছ গুচ্ছ কবিতা বিষণ্ণ বকুল হাতে নিয়ে চলে যাবে দুঃখিত কবি তুমি হা-পিত্যেশ করবে তোমার সন্তান বেড়ে উঠবে পিয়েটার সংসারে রোজ, তুমি বরং রজনীগন্ধা ভালোবাসতে শেখো তোমার জন্য এনে দেবো রজনীগন্ধা দিন তারিখঃ ১ নভেম্বর, ২০১৮ ইং