কবিতা
একদিন অপাঙ্ক্তেয় হয়ে যাবো
ক্রুশ বিদ্ধ যীশুও আমার
দিকে ফিরে তাকাবেন না
মধ্যরাতে শিয়ালে ছিঁড়ে খাবে
জোছনা বিলাসী সুখগুলো,
আমার মগজের কোষে অনুরণিত হয়
মনসুর হাল্লাজ আর আজদাহা ফেরাউনের
‘আনাল হক’ চিৎকারের বিদিক মাতম
বিশ্বাসে-অবিশ্বাসে বেড়ে যায় পাপ-
পুণ্যের ব্যবধানও
শতাব্দীর ঘুম ছেড়ে বিস্মিত
আসহাবে কাহাফের কিতমিন
সত্যের খোঁজে ইসতাফানুস হাজার বছর
ঘুরে সালমান ফারসী
দম্ভের অনলে আযাযীল শাপভ্রষ্ট ইবলীশ
নবীজীর ভালোবাসায় ওয়াইজ
কুরুনি হতে পারিনি
ওয়েসিসের মত হিম হৃদয়ে অনুশোচনার দংশন
মুনকার-নাকির কড়ায় গণ্ডায় বুঝে নেবেন
বেহিসেবী জীবনের সুদকষা
ইদানীং আমার অস্তিত্বের
প্রশ্নে দণ্ডায়মান আজরাইল
এবং সিঙ্গা হাতে অনাগত ইসরাফিল
আমিত্বের অমোঘ পারাপারে
পুনরুত্থানবাদী ‘ইয়া নাফসি’ উচ্চারণ
মহাবাণীর মহাকল্লোল।
ক্রুশ বিদ্ধ যীশুও আমার
দিকে ফিরে তাকাবেন না
মধ্যরাতে শিয়ালে ছিঁড়ে খাবে
জোছনা বিলাসী সুখগুলো,
আমার মগজের কোষে অনুরণিত হয়
মনসুর হাল্লাজ আর আজদাহা ফেরাউনের
‘আনাল হক’ চিৎকারের বিদিক মাতম
বিশ্বাসে-অবিশ্বাসে বেড়ে যায় পাপ-
পুণ্যের ব্যবধানও
শতাব্দীর ঘুম ছেড়ে বিস্মিত
আসহাবে কাহাফের কিতমিন
সত্যের খোঁজে ইসতাফানুস হাজার বছর
ঘুরে সালমান ফারসী
দম্ভের অনলে আযাযীল শাপভ্রষ্ট ইবলীশ
নবীজীর ভালোবাসায় ওয়াইজ
কুরুনি হতে পারিনি
ওয়েসিসের মত হিম হৃদয়ে অনুশোচনার দংশন
মুনকার-নাকির কড়ায় গণ্ডায় বুঝে নেবেন
বেহিসেবী জীবনের সুদকষা
ইদানীং আমার অস্তিত্বের
প্রশ্নে দণ্ডায়মান আজরাইল
এবং সিঙ্গা হাতে অনাগত ইসরাফিল
আমিত্বের অমোঘ পারাপারে
পুনরুত্থানবাদী ‘ইয়া নাফসি’ উচ্চারণ
মহাবাণীর মহাকল্লোল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন