স্বপ্নের হাতে হাতকড়া



এই পথে চলে গেছে কত চেনা গোধূলি 
তুমি নেই তবু আছে পড়ে পাওয়া সেই আধুলি
 
সময় চলে গেছে প্রিয়জন ভুলে গেছে প্রীতি
সময়ের ক্যানভাসে রয়ে গেছে আহত স্মৃতি।।


ছেড়া আস্তিন ধুলো জমা পুরনো গিটার 
হৃদয়ের জ্বরে পুড়ছে থার্মোমিটার
 
কবিতার খাতা এলোমেলো অ্যাশট্রেতে জমেছে ছাই
মেঘলা আকাশে নেই এক ফোটা বৃষ্টির ঠাঁই।।


এ শহর ভালোবেসে আমাকে করেছো পর 
শহর হয়েছে মাতাল তোমার প্রেমে রাতভর
 
স্বপ্নের হাতে হাতকড়া তাই স্বপ্নের মেলেনা খোঁজ
 
স্বপ্নে পুড়ি স্বপ্ন পোড়াই স্বপ্নের কথা লিখে যাই রোজ।।
Top of Form


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাশিয়ার কবিতা

তোমার জন্য রজনীগন্ধা দিন

জার্মানির কবিতা