জেগে ওঠো মানুষ


হৃদয় আছে বলে আজও বেলীর সুগন্ধ পাই 
প্রিয়ার চুলে নাক গুঁজে
দয়িতার মন মেলবোর্নের আকাশের মত
কখনো মেঘ কখনো রোদ্দুর
 
ইনিয়ে বিনিয়ে নকশীকথা
 
প্রেম নিবেদনের সময় নেই
এখন দুঃসময়
ফ্রাঙ্কেনস্টাইন দৈত্যের মত ওতপেতে আছে
 
ফেরুপালের দল
ছিঁড়ে খাবে তোমার স্বপ্ন সাকিন
মানবতা বন্দী আবুগারিব কারাগারে
হতাশায় ডুবে গেছে হাবিল কাবিলের জাত
শুধু নেই নেই হাহাকার
কতকাল আর কতকাল এভাবে চলবে পৃথিবী?
জেগে ওঠো মানুষ
শক্ত করো শিরদাঁড়া
আমার 'আমি'-কে চিনিয়ে দাও
খালিদ বিন ওয়ালিদের মত জিন্দাদিলে
জেগে ওঠো বীরদর্পে
তোমার বেঁচে ওঠার শক্তিতে
অগণিত মানুষ খুঁজে পাবে জীবনের ইঙ্গিত। 






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাশিয়ার কবিতা

তোমার জন্য রজনীগন্ধা দিন

জার্মানির কবিতা