কবিতার মানুষ
কবিতারা
খেয়ে নেয় একজন কবির জীবন
অথবা মৃত্যুর স্বাদ পেয়ে বেঁচে থাকে জীবনের কবিতা
ইকারুসের ডানায় আকাশ জয়ের স্বপ্ন
হযরত মুহাম্মদ (সঃ), যীশু, গৌতম, আযাযীল, মার্কস, লেলিন, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল,
অথবা মৃত্যুর স্বাদ পেয়ে বেঁচে থাকে জীবনের কবিতা
ইকারুসের ডানায় আকাশ জয়ের স্বপ্ন
হযরত মুহাম্মদ (সঃ), যীশু, গৌতম, আযাযীল, মার্কস, লেলিন, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল,
চার্বাক, কনফুসিয়াস, আইনস্টাইন, স্টিফেন
আমাদের চিন্তার জগত আলোড়িত করে
অধিক পাণ্ডিত্য এবং মূর্খতা আমাদের করে তোলে আল্লাহর প্রতিদ্বন্দ্বী
এবং বিনয় প্রতিনিধি
আমাদের চিন্তার জগত আলোড়িত করে
অধিক পাণ্ডিত্য এবং মূর্খতা আমাদের করে তোলে আল্লাহর প্রতিদ্বন্দ্বী
এবং বিনয় প্রতিনিধি
একজন মেষ পালক সিসিলি দ্বীপে বনে যায় নোবেলজয়ী কবি
একজন বিশ্বাসী বন্ধুও কালেভদ্রে হয়ে যায় ব্রুটাস
ইমরুল কয়েসকে তার নাজায়েজ কবিতার জন্য অনেকেই বলেছিল,
একজন বিশ্বাসী বন্ধুও কালেভদ্রে হয়ে যায় ব্রুটাস
ইমরুল কয়েসকে তার নাজায়েজ কবিতার জন্য অনেকেই বলেছিল,
তুই কবিতার পতাকা নিয়ে জাহান্নামে যাবি।
কেননা তার কবিতাগুলো ছিল নরকের যাত্রী
রাত্রির সঙ্গমে মিশে যাওয়া নপুংশক শের
রুমি, জামি, সাদি, ইকবাল, খৈয়াম তার উল্টো দিকে
কেননা তার কবিতাগুলো ছিল নরকের যাত্রী
রাত্রির সঙ্গমে মিশে যাওয়া নপুংশক শের
রুমি, জামি, সাদি, ইকবাল, খৈয়াম তার উল্টো দিকে
বেহেশতের
কাফেলায় তাওহীদে সওয়ার
এই সব বোধ আর ব্যাধির দোলাচলে একজন কবি হয়ে ওঠে নরকগামী
কিংবা সালমান ফারসির মত সত্যের সাধক
কেননা কবিরা নদীর মত সমুদ্রগামী
কেননা কবিরা নদীর মত সমুদ্রগামী
ফেরারি অবচেতন মনে মৃত্যুর ভাবনা উঁকি দেয়
অন্ধকার আসন্ন হলে চোখ জোড়া শীতল হতে থাকে
একজন কবিতার মানুষ ঘুম হয়ে যায় শেষ হেমন্তের পাতা ঝরার মর্মরে
স্থবির চোখে সাদা বলাকার পালক ঝরা শিশির
পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় নীলাকাশ
খসে পড়ে কিছু মরা পাথর মহাকালের স্রোতে
কিছু পাথরের বুক চিরে বয়ে চলে ঝর্ণার জল
কবিতারা বেঁচে থাকে ফিনিক্সের ফিরিস্তি শেষে

মৃত্যুর পর একজন কবিতার মানুষ ওয়ার্ডসওয়ার্থের পাশ পকেটে পাওয়া
যায়
পূর্ণাঙ্গ কোরআন!
তারিখঃ ২২ জানুয়ারি, ২০১৭ খ্রিঃ, রাত-১১ টা,
খাঁচা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন