বুক পকেটে জোনাকি
উৎসর্গ-শ্রদ্ধাস্পদেষু অভিন্ন হৃদয়েষু কবি মাতুব্বর
ভাইকে।
এমন অনেক দিন গেছে মাঝরাতে বাড়ি ফিরছি
কোথাও কেউ নেই
চারদিকে ঘুটঘুটে অন্ধকার
বুক পকেটে জোনাকি
বাড়ি ফিরেই পকেট থেকে জোনাকিগুলো মুক্ত করে পরমানন্দে
আমি যেন বিবেকানন্দ
কী আশ্চর্য!
একজন ম্যাজিশিয়ান কি অপূর্ব ম্যাজিক দেখাচ্ছেন
আমিও অবিকল অভিনেতার মত শিখছি জীবনের ধারাপাত
আমার করতলে পাঁচটি জোনাকি
একটি আমার মা, একটি দেশ, আর একটি তুমি
আর দুটি তারার দেশে ভিড় জমায়
ওরা আমার দুই সহোদরী
ওরাই আমার দীর্ঘশ্বাস
ওদের জন্য আমি এখন রাত জোনাকি ফেরিঅলা
এখন আমার বুক পকেটে বুকের ব্যথা
জোনাকিগুলো যে যার মত ধ্রুবতারা
চার অক্ষর নির্বিকার।
কোথাও কেউ নেই
চারদিকে ঘুটঘুটে অন্ধকার
বুক পকেটে জোনাকি
বাড়ি ফিরেই পকেট থেকে জোনাকিগুলো মুক্ত করে পরমানন্দে
আমি যেন বিবেকানন্দ
কী আশ্চর্য!
একজন ম্যাজিশিয়ান কি অপূর্ব ম্যাজিক দেখাচ্ছেন
আমিও অবিকল অভিনেতার মত শিখছি জীবনের ধারাপাত
আমার করতলে পাঁচটি জোনাকি
একটি আমার মা, একটি দেশ, আর একটি তুমি
আর দুটি তারার দেশে ভিড় জমায়
ওরা আমার দুই সহোদরী
ওরাই আমার দীর্ঘশ্বাস
ওদের জন্য আমি এখন রাত জোনাকি ফেরিঅলা
এখন আমার বুক পকেটে বুকের ব্যথা
জোনাকিগুলো যে যার মত ধ্রুবতারা
চার অক্ষর নির্বিকার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন