খামখেয়ালী ইচ্ছে
খামখেয়ালী একটা ভোর
শুরু হোক নাম নিয়ে তোর
তোর কারণে অকারণে ইচ্ছে বাড়ি
দিচ্ছি পাড়ি।।
শুরু হোক নাম নিয়ে তোর
তোর কারণে অকারণে ইচ্ছে বাড়ি
দিচ্ছি পাড়ি।।
তোর পরশে মাতাল আমি
তোর পরাণেই ডুবতে নামি
তোর হাতে হাত গুঁজে
পাই বাঁচার মানে খুঁজে।।
তোর পরাণেই ডুবতে নামি
তোর হাতে হাত গুঁজে
পাই বাঁচার মানে খুঁজে।।
আমার এই উষ্ণ ঠোঁটে
যদি তোর একটু আদর জোটে
একবার তোকে পাই যদি
পাড়ি দেবো ব্যথার নদী। ।
যদি তোর একটু আদর জোটে
একবার তোকে পাই যদি
পাড়ি দেবো ব্যথার নদী। ।
তারিখঃ ১৫ জানুয়ারি, ২০১৭ খ্রি. , খামখেয়ালী একটা ভোর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন