ফিরে দেখা
কবিতা
এই পড়ন্ত বিকেলে বিষণ্ণ মন
বারেবারে ফিরে যেতে চায়
জীবনের ক্রান্তি লগ্নে
যে এসেছিল আমার জীবনে প্রিয়তমা হয়ে
আজও পারিনি ভুলতে তাকে
কোনদিন মুখ ফুটে বলতে পারিনি
আমার ভালোবাসার কথা
না বলা কথাগুলো হৃদয়ের পাড় ভেঙেছে অবিরাম
জানি আমার হৃদয়ের পাড় ভাঙার শব্দ তুমি শুনতে পাওনি
হয়তো কেউ শুনতে পাবে না কোনদিনও
বুকের ভেতর স্মৃতির পোড়া গন্ধ
ভৈরবের যদি নিজস্ব কোন গন্ধ থাকত
তাহলে স্মৃতির গন্ধের সাথে মিলেমিশে
একাকার হয়ে যেত
শীতের কুয়াশায় তোমার বউটুপি পরে আসা
তোমার তরল চাহনী তোমার চোখের নিচের ভাঁজ
আমাকে পাগল করে দিত
এখন শুধু অষ্টপ্রহর নষ্ট হওয়ার কষ্ট
আমার চিলেকোঠার রোদগুলো সব ছন্নছাড়া
সব সৃষ্টি এবং ধ্বংসের পেছনে একজন নারীর অদৃশ্য হাত থাকে
যেমন, আমার কবিতার ভূমিকা তুমি!
বারেবারে ফিরে যেতে চায়
জীবনের ক্রান্তি লগ্নে
যে এসেছিল আমার জীবনে প্রিয়তমা হয়ে
আজও পারিনি ভুলতে তাকে
কোনদিন মুখ ফুটে বলতে পারিনি
আমার ভালোবাসার কথা
না বলা কথাগুলো হৃদয়ের পাড় ভেঙেছে অবিরাম
জানি আমার হৃদয়ের পাড় ভাঙার শব্দ তুমি শুনতে পাওনি
হয়তো কেউ শুনতে পাবে না কোনদিনও
বুকের ভেতর স্মৃতির পোড়া গন্ধ
ভৈরবের যদি নিজস্ব কোন গন্ধ থাকত
তাহলে স্মৃতির গন্ধের সাথে মিলেমিশে
একাকার হয়ে যেত
শীতের কুয়াশায় তোমার বউটুপি পরে আসা
তোমার তরল চাহনী তোমার চোখের নিচের ভাঁজ
আমাকে পাগল করে দিত
এখন শুধু অষ্টপ্রহর নষ্ট হওয়ার কষ্ট
আমার চিলেকোঠার রোদগুলো সব ছন্নছাড়া
সব সৃষ্টি এবং ধ্বংসের পেছনে একজন নারীর অদৃশ্য হাত থাকে
যেমন, আমার কবিতার ভূমিকা তুমি!
তারিখঃ ২২-০৩-২০০৪

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন