তোমার অধর ছুঁয়ে নামুক বসন্ত
একলা সন্ধ্যার ক্যাফেটেরিয়া
নিমগ্ন সময়
মহুয়ার রাত নেমেছে চোখের পাতায়
কোকিলের দল বেসামাল
ভালোবাসা বলতে কাউকে বুঝিনি
শুধু ভালোবাসি তোমাকেই
তোমাকেই ভালোবাসি প্রিয়া
নিমগ্ন সময়
মহুয়ার রাত নেমেছে চোখের পাতায়
কোকিলের দল বেসামাল
ভালোবাসা বলতে কাউকে বুঝিনি
শুধু ভালোবাসি তোমাকেই
তোমাকেই ভালোবাসি প্রিয়া
উৎসবে মাখামাখি চারদিক
তোমার খোঁপায় লেগেছে আফিম ক্ষেতের হাওয়া
যাওয়া হয় না আমার কিছুতেই তোমার কাছেই
সারারাত জেগে কবিতায় ভিজে যায় আমার গেরস্থালি
সুখের করেছে অসুখ
সুখ নেই তবু অন্য সুখে আছি
ভালোবেসে জ্বলে পুড়ে ছারখার
তবু তোমাকেই ভালোবাসি
তোমাকে না পেলে কষ্ট জীবন
তোমাকে হারালে নষ্ট জীবন
তোমার খোঁপায় লেগেছে আফিম ক্ষেতের হাওয়া
যাওয়া হয় না আমার কিছুতেই তোমার কাছেই
সারারাত জেগে কবিতায় ভিজে যায় আমার গেরস্থালি
সুখের করেছে অসুখ
সুখ নেই তবু অন্য সুখে আছি
ভালোবেসে জ্বলে পুড়ে ছারখার
তবু তোমাকেই ভালোবাসি
তোমাকে না পেলে কষ্ট জীবন
তোমাকে হারালে নষ্ট জীবন
সর্বগ্রাসী বসন্তে আমি ফেরারি হবো
যদি একবার বলো, ভালোবাসি!
হৃদয়ে জেগেছে বিদিক ফাগুন
আগুন লেগেছে কৃষ্ণচূড়ায়
তুমি আমার বসন্তবিহার
আজ তোমার অধর ছুঁয়ে নামুক বসন্ত।
যদি একবার বলো, ভালোবাসি!
হৃদয়ে জেগেছে বিদিক ফাগুন
আগুন লেগেছে কৃষ্ণচূড়ায়
তুমি আমার বসন্তবিহার
আজ তোমার অধর ছুঁয়ে নামুক বসন্ত।
তারিখঃ পহেলা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ; ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রি.,
রাত-১২:০১ মিনিট।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন