ফ্যান্টাসি


শিশির সঙ্গমে যদি তোমার মৃত্যু হয়
ভয় নেই প্রিয়তমা!
তোমার জান্তব-চূর্ণ দিয়ে
 
তোমাকে আমি বাঁচিয়ে তুলবো
 
আমার জান্তব-চূর্ণ দিয়ে তুমি...
জান্তব-চূর্ণ ব্যাপারটা বিদিক খেলা!
 
মানুষের জান্তব-চূর্ণ দিয়ে কাউকে জীবিত করা যায় কী?
 
যদি সত্যিই যেতো তবে মানুষের অভিধানে আস্তিক-নাস্তিক বলে কোন শব্দ থাকতো না
জাতিস্মরের চোখে ঈশ্বর মৃত!
এই সব ফ্যান্টাসি বড় ভালো লাগে 
স্বপ্নের সানুদেশে এসে সভ্যতার বয়স বাড়ে
 
জাতিস্মর হয়ে ওঠে অশরীরী থেকে শরীরী।
তোমরা দীপালীরা জাতিস্মরে বিশ্বাস করো 
 বিশ্বাস করো জাগতিক ঈশ্বরে 
ভয় পেলে ভগবানে।
 
আমি পুনরুত্থানবাদী
 
নিরবধি সয়ে যাবো কাফের কষ্ট
 
তবু সাধের গোলায় তুলে নেবো সোনালি শস্যের বিস্তারিত ক্ষেত
 
আখেরে বুঝে নিতে ব্যক্তিগত ঘরবাড়ি!
তারিখঃ ২২-১২-২০১৬ খ্রি.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাশিয়ার কবিতা

তোমার জন্য রজনীগন্ধা দিন

জার্মানির কবিতা