পোল্যান্ডের কবিতা

কবি কে?
মূলঃ তাদেউজ রজেভিচ (পোল্যান্ড, ১৯২১)



যিনি কবিতা লেখেন তিনিই কবি
আবার যিনি কবিতা লেখেননা তিনিও কবি।

তিনিই মূলত কবি যিনি পায়ের শৃঙ্খল খুলে ছুঁড়ে ফেলে দেন
আবার তিনিও কবি যিনি এই শৃঙ্খলে নিমগ্ন হতে ভালোবাসেন

কবিকে মূলত বিশ্বাসী হতে হয়
যার কোনো কিছুতে বিশ্বাস নেই তিনিও কবি

কবি আসলে এমন মানুষ যাকে মিথ্যে কথা বলতে হয়
আবার তিনিও কবি যাকে বলা হয়েছে বহু মিথ্যে

তিনিই হলেন কবি যিনি সহজেই ভেঙে পড়েন
আবার তিনিও কবি যিনি বিপদেও বুকটান করে উঠে দাঁড়ান


তিনিই কবি যাকে প্রয়োজনে নির্বাসন নিতে হয়
আবার তিনিও কবি যিনি কিছুই ছেড়ে চলে যান না।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাশিয়ার কবিতা

তোমার জন্য রজনীগন্ধা দিন

জার্মানির কবিতা