আমি এবং সে
আমি
এবং সে
অর্থাৎ
আমরা দুজন দস্যি সুজন
এক বিকেলের বেলাশেষের ভাঙ্গা হাট থেকে কিনে নিই
একমুঠো দীর্ঘশ্বাস
সকালের সংবাদ ফেরিঅলা মন খারাপের ডাক দিয়ে যায়
এপাড়া ওপাড়া
কোল বালিশের নালিশে ঘুম নেই
আমার স্বপ্নের দরজায় কড়া নাড়ে প্রতিবাদ
রক্তপিপাসুদের দাঁতে লেগে আছে
এক বিকেলের বেলাশেষের ভাঙ্গা হাট থেকে কিনে নিই
একমুঠো দীর্ঘশ্বাস
সকালের সংবাদ ফেরিঅলা মন খারাপের ডাক দিয়ে যায়
এপাড়া ওপাড়া
কোল বালিশের নালিশে ঘুম নেই
আমার স্বপ্নের দরজায় কড়া নাড়ে প্রতিবাদ
রক্তপিপাসুদের দাঁতে লেগে আছে
গণতন্ত্রের
শরীর থেকে শুষে নেওয়া রক্তের দাগ
আমি এবং সে
আমি এবং সে
গোধূলির
বাড়ি ফেরা
গুলি
খাওয়া আহত শালিক
অথচ একদিন সে ভালো থাকার গান শুনিয়েছিল
অথচ একদিন সে ভালো থাকার গান শুনিয়েছিল
পাঞ্জাবির
পাশ পকেটে জমে থাকা সুখগুলো
আজ বুকটান
দাঁড়িয়ে থাকে
দুঃখিত
চৌরাস্তার মোড়ে
সে এখন শকুনে ছিঁড়ে খাওয়া
সে এখন শকুনে ছিঁড়ে খাওয়া
সহস্র
কাশ্মিরী নারীর প্রতিচ্ছবি
সে এখন আফগানিস্তানের ঈশ্বর শিশু
আবুগারিব কারাগারে স্বজনের কান্না
সে এখন আফগানিস্তানের ঈশ্বর শিশু
আবুগারিব কারাগারে স্বজনের কান্না
আমি
এবং সে
কতদিন
ঈশ্বরের সামনে নতজানু হয়েছি
আমাদের প্রার্থিত হাত খসে পড়েছে
আমাদের প্রার্থিত হাত খসে পড়েছে
দুঃসময়ের
দাবানলে
আমাদের চিৎকার মিশে গেছে পৃথিবীর সমস্ত ভাষায়
আমার ভালোবাসা করেছে আমরণ অনশন
আমাদের চিৎকার মিশে গেছে পৃথিবীর সমস্ত ভাষায়
আমার ভালোবাসা করেছে আমরণ অনশন
তোমার
চোখের চিলেকোঠার নির্লিপ্ত আঁধারে
কবে
আসবে আমাদের মুক্তি?
হে আমার অদৃশ্য ঈশ্বর
অস্তিত্বের সংকটে মহাকাল
তুমি আমি জাতিস্মর
জাতির ঈশ্বর বড় বিস্ময়ে ভাস্বর
আমি এবং সে বিদিক ভয়ঙ্কর
আমি অর্থাৎ আমরা
আর সে মানে তুমি মানে
হে আমার অদৃশ্য ঈশ্বর
অস্তিত্বের সংকটে মহাকাল
তুমি আমি জাতিস্মর
জাতির ঈশ্বর বড় বিস্ময়ে ভাস্বর
আমি এবং সে বিদিক ভয়ঙ্কর
আমি অর্থাৎ আমরা
আর সে মানে তুমি মানে
আমার
কিংবা আমাদের রক্তাক্ত স্বদেশ।
তারিখঃ
৭ ফেব্রুয়ারি, ২০১৫, ময়মনসিংহ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন