আমেরিকার কবিতা
এক পাগলীর প্রণয়গীতি
মূলঃ সিলভিয়া প্ল্যাথ (আমেরিকা, ১৯৩২-১৯৬৬)
আমি আঁখিযুগল বন্ধ
করি আর মহাবিশ্ব যায় মরে;
যখন চোখের পাতা মেলি, পুনর্জন্ম হয় সবই।
(মনে হয়, তোমাকে গড়েছি আমার চিন্তা জুড়ে।)

নীল ও লালের ভেতর, তারা জেগেওঠে জোড়ায় জোড়ায়, নৃত্য
করে
আর স্বাধীন অন্ধকার ধেয়ে আসে ছুটন্ত ঘোড়ার বেগেঃ
আমি আঁখিযুগল বন্ধ করি আর মহাবিশ্ব যায় মরে;

স্বপ্ন দেখতাম, জাদুটোনা করেছ তুমি শয্যার শিথানে
আর চন্দ্রাহতের মত সুর তুলে, পাগল করে দিচ্ছো মাতাল চুম্বনে।
(মনে হয় তোমাকে গড়েছি আমার চিন্তা জুড়ে।)

ঈশ্বর দিচ্ছে খুলে
আকাশের ছাদ,
নরকের তেজ যাচ্ছে সরেঃ
ফেরেশতা, শয়তানেরা যাচ্ছে যেন কোনও সুদূরের বনে,
আমি আঁখিযুগল বন্ধ করি আর মহাবিশ্ব যায় মরে;
ফেরেশতা, শয়তানেরা যাচ্ছে যেন কোনও সুদূরের বনে,
আমি আঁখিযুগল বন্ধ করি আর মহাবিশ্ব যায় মরে;
বিশ্বাস ছিল মনে, ওভাবেই ফিরবে তুমি, প্রতিজ্ঞা
যতটা অনড়,
অথচ বুড়িয়ে যাচ্ছি আমি, তোমার নামও বিস্মৃতির পথে,
(মনে হয়, তোমাকে গড়েছি আমার চিন্তা জুড়ে।)
অথচ বুড়িয়ে যাচ্ছি আমি, তোমার নামও বিস্মৃতির পথে,
(মনে হয়, তোমাকে গড়েছি আমার চিন্তা জুড়ে।)
হয়তো অনেক ভালো
ছিল বজ্রপাখিকে ভালোবাসা,
বসন্ত এলেই কূজনমুখর ওরা ঠিকই ফেরে।
আমি আঁখিযুগল বন্ধ করি আর মহাবিশ্ব যায় মরে;
বসন্ত এলেই কূজনমুখর ওরা ঠিকই ফেরে।
আমি আঁখিযুগল বন্ধ করি আর মহাবিশ্ব যায় মরে;
(মনে হয়, তোমাকে
গড়েছি আমার চিন্তা জুড়ে।)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন