গীতি কবিতা
ও শহর তুমি ভালো আছো তো?
তুমি যখন পোশাকের মত হাত বদলাও রোজ
আমি তখন শহরঘুরে করি চাকরির খোঁজ
তুমি যখন ডুবে যাচ্ছ জন লেলানের গানে
আমি তখন রাখালি আর ভাটিয়ালীর টানে
মানুষগুলো ফানুস হয়ে ঘুরছে ভোঁ ভোঁ
ও শহর তুমি ভালো আছো তো।।
আমি তখন শহরঘুরে করি চাকরির খোঁজ
তুমি যখন ডুবে যাচ্ছ জন লেলানের গানে
আমি তখন রাখালি আর ভাটিয়ালীর টানে
মানুষগুলো ফানুস হয়ে ঘুরছে ভোঁ ভোঁ
ও শহর তুমি ভালো আছো তো।।
আমি যখন সয়ে যাই নানান রকম কষ্ট
তুমি তখন খামখেয়ালে পরের হাতে নষ্ট
আমি যখন স্বর তুলেছি বাংলায়
তুমি তখন ফরেন থেকে বাংলায়
মানুষগুলো ফানুস হয়ে ঘুরছে ভোঁ ভোঁ
ও শহর তুমি ভালো আছো তো।।
তুমি তখন খামখেয়ালে পরের হাতে নষ্ট
আমি যখন স্বর তুলেছি বাংলায়
তুমি তখন ফরেন থেকে বাংলায়
মানুষগুলো ফানুস হয়ে ঘুরছে ভোঁ ভোঁ
ও শহর তুমি ভালো আছো তো।।
মানুষগুলো মুখোশ পরে করছে অভিনয়
চারিদিকে শুনি মুখের বদলে মুখোশের হয় জয়
মানুষগুলো মানুষ নেই আর স্বার্থের কাছে বিক্রি
শহরজুড়ে চলছে দেখো নকলবাজির মিমিক্রি
মানুষগুলো ফানুস হয়ে ঘুরছে ভোঁ ভোঁ
ও শহর তুমি ভালো আছো তো।।
চারিদিকে শুনি মুখের বদলে মুখোশের হয় জয়
মানুষগুলো মানুষ নেই আর স্বার্থের কাছে বিক্রি
শহরজুড়ে চলছে দেখো নকলবাজির মিমিক্রি
মানুষগুলো ফানুস হয়ে ঘুরছে ভোঁ ভোঁ
ও শহর তুমি ভালো আছো তো।।
তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, রাত-৭:৩০ মিনিট, খাঁচা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন