গীতি কবিতা
তোকে চোখে হারাই যদি
চোখে নামে বর্ষার নদী
মনের আড়াল হলে তুই
তোকে হৃদয় দিয়ে ছুঁই।।
চোখে নামে বর্ষার নদী
মনের আড়াল হলে তুই
তোকে হৃদয় দিয়ে ছুঁই।।
তুই কি করে যাবি বল
আমাকে সাথে নিয়ে চল
তুই আমার একটাই তুই
তোকে পেলে হবো দুই।।
আমাকে সাথে নিয়ে চল
তুই আমার একটাই তুই
তোকে পেলে হবো দুই।।
তোকে নিয়ে দেবো পাড়ি
নীল নীল স্বপ্নের বাড়ি
যত ইচ্ছে দিচ্ছে ডাক
তুই আমার হয়েই থাক।।
নীল নীল স্বপ্নের বাড়ি
যত ইচ্ছে দিচ্ছে ডাক
তুই আমার হয়েই থাক।।
তোকে ছাড়া একা আমি
একাকি তোর স্বপ্নে নামি
জানেমন তোর জানে
খুঁজে পাই বাঁচার মানে।।
একাকি তোর স্বপ্নে নামি
জানেমন তোর জানে
খুঁজে পাই বাঁচার মানে।।
তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রি., বিকাল- ৩:৩০ মিনিট, খাঁচা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন