আফ্রোদিতি
উৎসর্গঃ ত্রিপুরার কবি সুনীতি দেবনাথ দিদিকে।
চোখ খোলা নদী বুকে
শোক সয়ে শুয়ে থাকে জীপসী জীবন
স্বামীহীন সীতা হয়ে গীতা পড়ে
শুদ্ধ হয় মিতা আমার
জামার ভাঁজে ভাঁজে দুঃখরা হয়ে গেছে নমরুদ
জমদূত ডেকে যায় রোজ রাতে
তাকে কিছু আসে যায় না
ফেরুপালের মত অকস্মাৎ
ফিরে আসে বুমেরাং ভালোবাসা
ফেনিল সফেন আফ্রোদিতি
প্রেম আমার!
তোমাকে ভালোবেসে সহসাই বনে যাই অতিমানব অ্যারিস
ঘোর কাঁটতেই নিজেকে অ্যাডোনিস মনে হয়
ব্ল্যাক আউটের মায়াবী জোছনায় চিরকাল
ভালোবাসা বন্দী হৃদয়ের কেন্দ্রবিন্দুতে
ভাবনার পুলসিরাত পার হয়ে
অবাক বিস্ময়ে চেয়ে থাকি
প্রান্তরের ওপারে
আলোক,আঁধার নাকি শূন্য?
বিবিক্ত চেতনায় দিশেহারা মন
চারিদিকে স্থবিরতা নেমে আসে
দুই জোড়া চোখ হিম হয়ে যায় তৃষিত কামনায়
তবু পৃথিবীর শাঁস খেয়ে বেঁচে থাকি
আমি আর আফ্রোদিতি।
শোক সয়ে শুয়ে থাকে জীপসী জীবন
স্বামীহীন সীতা হয়ে গীতা পড়ে
শুদ্ধ হয় মিতা আমার
জামার ভাঁজে ভাঁজে দুঃখরা হয়ে গেছে নমরুদ
জমদূত ডেকে যায় রোজ রাতে
তাকে কিছু আসে যায় না
ফেরুপালের মত অকস্মাৎ
ফিরে আসে বুমেরাং ভালোবাসা
ফেনিল সফেন আফ্রোদিতি
প্রেম আমার!
তোমাকে ভালোবেসে সহসাই বনে যাই অতিমানব অ্যারিস
ঘোর কাঁটতেই নিজেকে অ্যাডোনিস মনে হয়
ব্ল্যাক আউটের মায়াবী জোছনায় চিরকাল
ভালোবাসা বন্দী হৃদয়ের কেন্দ্রবিন্দুতে
ভাবনার পুলসিরাত পার হয়ে
অবাক বিস্ময়ে চেয়ে থাকি
প্রান্তরের ওপারে
আলোক,আঁধার নাকি শূন্য?
বিবিক্ত চেতনায় দিশেহারা মন
চারিদিকে স্থবিরতা নেমে আসে
দুই জোড়া চোখ হিম হয়ে যায় তৃষিত কামনায়
তবু পৃথিবীর শাঁস খেয়ে বেঁচে থাকি
আমি আর আফ্রোদিতি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন