মার্কিন যুক্তরাষ্ট্রের কবিতা
মরুর বুকে
মূলঃ স্টিফেন ক্রেন (নিউইয়র্ক, ১ নভেম্বর, ১৯৮৭- ৫ জুন, ১৯০০)
আমার পরিচয় হয়েছিল
অদ্ভুত এক প্রাণের সাথে,
নগ্ন এবং হিংস্র।
প্রবল প্রতাপের
সাথে জানান দিয়ে চলছে সে
নিজের অস্তিত্বের,
তার হাতে রক্তাক্ত
এক হৃদয়,
হয়তো তারই
হৃদয়....
আমাকে হতবাক করে
দিয়ে সে তার হৃদয়ের
সবটুকু মুখের ভেতর
পুরে নিল,
আমি অবাক বিস্ময়ে
জানতে চাইলাম
"এমন করলে কেন?"
সে মৃদু স্বরে জানালো,
আমার দ্বিধাবিভক্ত
জীবনের সব বেদনা সয়ে
আমার হৃদয় আজ
তিক্ত......অনেকটা নীলকণ্ঠীর মত,
অথচ তবুও আমি
ভালবাসি আমার হৃদয়টাকে;
বিষাক্ত হলেও এটা
যে আমারই হৃদয়....

অপুর্ব।
উত্তরমুছুনধন্যবাদ প্রিয় বড় ভাই।
উত্তরমুছুনধন্যবাদ প্রিয় বড় ভাই।
উত্তরমুছুন